আশুরার দিনের নামায
যে ব্যক্তি আশুরার দিন চার রাকাত নামায এভাবে পড়বে, প্রতি রাকাতে একবার সূরা ফাতিহা এবং পঞ্চাশ বার সূরা ইখলাস পড়বে- আল্লাহ তায়ালা ঐ ব্যক্তির বিগত পঞ্চাশ বছরের এবং আগত পঞ্চাশ বছরের গুনাহ ক্ষমা করে দেবেন, আর জান্নাতে তার জন্য নূরের সহস্র প্রাসাদ নির্মাণ করে রাখবেন। অন্য এক হাদিসে আছে চার রাকাত দুই সালামে পড়বে। অর্থাৎ দু'রাকাত করে পড়বে। আর প্রতি রাকাতে সূরা ফাতিহা, সূরা যিলযালাল, সূরা কাফেরূন ও সূরা ইখলাস একবার করে পড়বে এবং নামায শেষে সত্তরবার দুরূদ শরীফ পাঠ করবে। হাদিসখানা হযরত আবু হোরায়রা (رضي الله عنه) থেকে বর্ণিত।২৪
রাসুলুল্লাহ (ﷺ) এর থেকে বর্ণিত আছে-
من صلى يوم عاشوراء اربع ركعات يقرأ في كل ركعة فاتحة الكتاب وقل هو الله احد احدى عشرة مرة غفر الله ذنوب خمسين عاما وبني لَهُ منيرا من نور
যে ব্যক্তি আশুরার দিন চার রাকাত নামায পড়বে এবং প্রতি রাকাতে একবার সূরা ফাতিহা ও এগারবার সূরা ইখলাস পাঠ করবে, আল্লাহ তায়ালা তার পঞ্চাশ বছরের গুনাহ ক্ষমা করে দেবেন আর তার জন্য নূরের মিম্বর নির্মাণ করবেন। ২৫
২৪. আব্দুল কাদের জিলানী (رحمة الله), গুনিয়াতুত তালেবীন, উর্দু পূঃ- ৪২৭), আব্দুল হক মুহাদ্দিস দেহলভী (رحمة الله) (১০৫২হি.), মা ছাবাত বিস সুন্নাহ উর্দু পৃঃ- ২৭
২৫ আব্দুর রহমান সফুরী (رحمة الله) (৮৯৪হি.), নুযহাতুল মাজালিস, খণ্ড-১, পৃ:-১৮১
আসসালামু আলাইকুম ইসলামী বিশ্বকোষ ও আল হাদিস S2 : https://play.google.com/store/apps/details?id=com.srizwan.islamipedia