আহলে বাইতের প্রতি বিশ্ববরেণ্য মনীষীদের শ্রদ্ধা ও ভালবাসা
হযরত আবু বকর সিদ্দীক (رضي الله عنه) বলেন,
والذي نفسي بيده لقرابة رسول الله صلى الله عليه وسلم احب إلى ان اصل قرابتي
আল্লাহর কসম! আমার নিকট আমার আপনজনের চেয়ে রাসূল (ﷺ)'র আপনজনের মহব্বত ও ভালবাসা বেশী।৫৪
৫৪. বুখারী শরীফ, সূত্র: সফীনায়ে নূহ (عليه السلام) পৃঃ-১৯
হযরত ইবনে আব্বাস (رضي الله عنه) থেকে বর্ণিত, হযরত ওমর (رضي الله عنه)'র খেলাফতকালে মাদায়েন বিজয়ের পর মসজিদে নববীতে তিনি গণীমতের মাল বণ্টন করছিলেন। এ সময় হযরত হাসান (رضي الله عنه) এসে তাঁর প্রাপ্য প্রদানের আবেদন করলে তিনি তাঁকে এক হাজার দিরহাম প্রদান করেন। এরপর হযরত হোসাইন (رضي الله عنه) এসে অনুরূপ আবেদন করলে তিনি তাঁকেও এক হাজার দিরহাম প্রদান করেন। অতঃপর তাঁর পুত্র হযরত আব্দুল্লাহ ইবনে ওমর (رضي الله عنه) এসে আবেদন করলে তিনি তাঁকে পাঁচশত দিরহাম প্রদান করেন।
এতে ইবনে ওমর (رضي الله عنه) আরয করলেন, হে আমীরুল মু'মিনীন! আমি রাসূল (ﷺ) এ'র যুগের যুবক ছিলাম। তাঁর সাথে যুদ্ধে অংশগ্রহণ করেছিলাম অথচ হোসাইন তখন ছিল শিশু। আপনি তাঁদেরকে দিলেন হাজার দিরহাম করে অথচ আমাকে দিলেন পাঁচশত দিরহাম। তখন হযরত ওমর (رضي الله عنه) বলেন, বাবা! আগে ঐ ফযিলত ও মকাম অর্জন কর তারপর হাজার দিরহাম দাবী করিও। তাঁদের পিতা আলী, মা ফাতিমা, নানা রাসূলে খোদা (ﷺ), নানী খাদীজা, চাচা জাফর তাইয়্যাব, ফুফু উম্মেহানী, মামা ইব্রাহীম ইবনে রাসূল (ﷺ), খালা রুকাইয়্যা, উম্মে কুলসুম, যয়নাব। একথা শুনে আব্দুল্লাহ চুপ হয়ে গেলেন।৫৫
হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ (رضي الله عنه) বলেন-
حبة ال محمد صلى الله عليه وسلم خير من عبادة سنة
আহলে বাইতে রাসূল (ﷺ)'র ভালবাসা এক বছরের ইবাদতের চেয়ে উত্তম।৫৬
বর্ণিত আছে যে, যখন খলীফা জাফর ইবনে সুলায়মান হযরত ইমাম মালিক (رحمة الله) কে বেত্রাঘাত করেছিলেন তখন তিনি অজ্ঞান হয়ে পড়েন। জ্ঞান ফিরে আসলে উপস্থিত লোকদেরকে তিনি বললেন, আমি তোমাদেরকে সাক্ষী করে বলতেছি আমাকে প্রহারকারীকে আমি ক্ষমা করে দিলাম। তাঁর কাছে এর কারণ জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, আমার ভয় হয় যে, আমার মৃত্যুর পর যখন আমি রাসূল (ﷺ)'র সম্মুখে উপস্থিত হবো আমার কারণে রাসূল (ﷺ)'র কোন আত্মীয় আসামী হোক তা আমি চাইনা। এতে আমি লজ্জাবোধ করি।
বর্ণিত আছে যে, খলীফা মনসূর যখন ইমাম মালিক (رحمة الله) কে বললেন, আমি জাফর থেকে আপনার প্রতিশোধ নেবো। তখন তিনি বললেন, আল্লাহর আশ্রয়, আপনি তা করবেন না। খোদার শপথ, যখন চাবুক আমার শরীর থেকে উত্তোলন হতো তখনই আমি তাকে নবী করিম'র আত্মীয়তার খাতিরে ক্ষমা করে দিয়েছি।৫৭
৫৫. আল্লামা শফী উকাড়বী (رحمة الله) সাফীনায়ে নূহ (عليه السلام) পৃঃ-২০
৫৬. আল্লামা ইউসুফ নাবহানী (رحمة الله) (৩৫০হি), আশ শারফুল মুআব্বাদ, পূঃ-৮৫
৫৭. বরাকাতে আলে রাসূল (ﷺ) (ﷺ) পৃঃ-২৬২, সূত্র: খুত্বাতে মুহররম, পৃঃ- ২৩৭
ইমাম শাফেঈ (رحمة الله) বলেন,
يَا أَهْلِ بَيْتِ رَسُولِ اللَّهِ حُبُّكُمْ + فَرَضَ مِنَ اللَّهِ فِي الْقُرْآنِ الزَلَهُ
হে আহলে বাইতে রাসূল (ﷺ)! আপনাদের প্রতি ভালবাসা আল্লাহর পক্ষ থেকে অবতীর্ণ পবিত্র কুরআনে ফরয করে দেয়া হয়েছে।
يكفيكم من عظيم القدر انكم + من لم صل عليكم الاصلوة له
আপনাদের সম্মান ও মর্যাদার জন্য এতটুকু যথেষ্ট যে, যারা নামাযে আপনাদের উপর দুরূদ পাঠ করবেনা, তাদের নামাযও হবেনা।
اذا نحن فضلنا عليا فاننا + روافض بالتفصيل عندذي الجهل
যখন হযরত আলী (رضي الله عنه)'র ফযিলত বর্ণনা করি তখন অজ্ঞ লোকেরা আমাকে রাফেযী বলে আখ্যায়িত করতে লাগল।
قالوا ترفضت قلت كلا + ما الرفض ديني ولا اعتقادي
সে সব অজ্ঞ লোকেরা বলল, তুমি রাফেযী হয়ে গিয়েছ, আমি বলবো, না, কখনো আমার দ্বীন ও বিশ্বাস রাফেযীদের ন্যায় ছিল না।
لكن توليت غير شك + خير امام وخير هادي তবে নিঃসন্দেহে আমি সর্বোত্তম ইমাম ও সর্বোত্তম পথ প্রদর্শকের সাথে মহব্বত রাখছি।
ان كان رفضا حب ال محمد + فليشهد الثقلان ابن رافض
আলে মুহাম্মদ'র সাথে ভালবাসা ও সম্পর্ক রাখার নাম যদি রিফিয হয় তবে উভয় জগতকে সাক্ষী করে বলতেছি আমি রাফেযী।৫৮
শায়খে আকবর মুহিউদ্দিন ইবনে আরবী (رحمة الله) বলেন-
فلا تعدل باهل البيت خلفا + فاهل البيت هم اهل السيادة
তোমরা আহলে বাইতের সাথে কোন মাখলুখকে সমকক্ষ করিওনা, কেননা আহলে বাইতই হলেন শ্রেষ্ঠত্বের অধিকারী।
فبغضهم من الانسان خسر + حقيقي وحبُّهُمْ عِبَادَةٌ
তাঁদের সাথে শত্রুতা পোষণ করা মানবজাতির জন্য বাস্তবিক পক্ষে ক্ষতিকর আর তাঁদেরকে মহব্বত করা হলো ইবাদত।৫৯
৫৮. সীরাতে শাফেঈ (رحمة الله), পৃঃ-২২, সূত্র: সফীনায়ে নূহ (عليه السلام), পৃঃ-৩০
৫৯. নূরুল আবসার, পৃঃ-১২৮, সূত্র: সফীনায়ে নূহ (عليه السلام), পৃঃ-৩২
মুজাদ্দিদে আলফেসানি (رحمة الله) বলেন, এ ধারণা কিভাবে করা হয় যে, আহলে সুন্নতের অনুসারীরা আহলে বাইতকে মহব্বত করেননা? অথচ আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারীদের মতে আহলে বাইতকে ভালবাসা ঈমানের অংশ এবং ঈমানের সাথে মৃত্যুবরণ করা তাঁদের প্রতি ভালবাসার উপরই নির্ভরশীল। আহলে বাইতকে ভালবাসা আহলে সুন্নাত ওয়াল জামাতের নিদর্শন।৬০
৬০. মকতুবাত শরীফ, খণ্ড-২, পৃঃ-৩৬, সূত্র:- সফীনায়ে নূহ (عليه السلام), পৃঃ-৩৫
আসসালামু আলাইকুম ইসলামী বিশ্বকোষ গ্রবথ S2 : https://play.google.com/store/apps/details?id=com.srizwan.islamipedia